দ্যা বেল জার - সিলভিয়া প্লাথ - বাংলায় ভাবানুবাদ/The Bell Jar by Sylvia Plath - Translation In Bengali
এক অদ্ভুত, গুমোট গ্রীষ্মকাল, যে গ্রীষ্মে রোজেনবার্গ দম্পতিকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়েছিল, আর আমি নিউ ইয়র্কে ঠিক কী করছিলাম তা নিজেই জানতাম না। মৃত্যুদণ্ড নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা ভাবলেই আমার গা গুলিয়ে ওঠে, আর রাস্তার প্রতিটি মোড়ে বা প্রতিটি সাবওয়ের স্যাঁতসেঁতে, বাদামের গন্ধে ভরা প্রবেশপথে আমার দিকে তাকিয়ে থাকা খবরের কাগজের শিরোনামগুলোতে পড়ার মতো শুধু এই খবরই ছিল। বিস্ফারিত চোখের সামনে যেন এই খবরই পড়বার মতো ছিল। এর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে, সারা স্নায়ু জুড়েই ভেবে পাচ্ছিলাম না, যে শরীরে জীবন্ত দগ্ধ হওয়ার অনুভূতিটা কেমন হতে পারে। বারবার ভাবছিলাম। বরাবর এটাই যেন ভেবে এসেছি !! আমি ভাবছিলাম এটা নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে খারাপ ঘটনা। নিউ ইয়র্ক এমনিতেই যথেষ্ট খারাপ ছিল। সকাল নটার মধ্যে - সারারাত ধরে কোনোমতে ঢুকে পড়া সেই কৃত্রিম, গ্রাম্য সতেজতাটা একটা মিষ্টি স্বপ্ন শেষ হওয়ার মতো মতো উবে গেল। স্বপ্নের শেষ ভাগে তাই কি দেখলাম! গ্রানাইটের গিরিখাতের গভীরে মরীচিকার মতো ধূসর উত্তপ্ত রাস্তাগুলো সূর্যে...