একটি দিন ''দাদু, ও দাদু, সৈন্য কি গো?''- একটু চমকে উঠলো তামলিং। হাতের কাজটা থামিয়ে তুয়াংলিংয়ের দিকে তাকালো মুখ তুলে । '' এই কথা কোথা থেকে জানলে দিদিভাই?'' '' ওই তো, বাজারে গেছিলাম আজকে , সেখানেই তো সবাই বলাবলি করছিলো, সৈন্যরা নাকি আজকে মাঙ্গোগিরির নেতা শিশিমারাকে ধরে নিয়ে গেছে। মাঙ্গোগিরি কি গো দাদু, আর নেতা মানে কি ? ওই শিশিমারা সে কে গো ?'' এত প্রশ্নের সামনে প'রে তামলিং এর মুখে জোগায় না কথা । বাড়ির সামনে বসে গাছগুলোকে পরিচর্যা করছে বুড়ো তামিলিং। তারপর করবে বাগানের পরিচর্যা। সবজি বাগানে বুড়ো তামলিং সবজি ফলায়। সারা বছরের পরিবারের খাবারের জন্য সবজি এখন থেকেই আসে যে । পরিবার বলতে বুড়ো তামলিং, তার বৌ বুড়ি তুয়ানকে এবং দুটো নাতি নাতনি তুয়াংলিং আর শিনবোনা। আরো দুজন ছিল এই পরিবারে, যাদের কথা ভাবতে গেলে.... '' ও দাদু, কি গো চুপ করে রয়েছো কোনো ?'' বুড়ো তামলিং তাকালো উদাস চোখ তুলে , সামনে দাঁড়িয়ে তুয়াংলিং ,চোখে কৌতূহল। '' যা জানতে...
দারুক একটি বাংলা ব্লগ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, অর্থনীতি, সমাজ, সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয়। পাশাপাশি গল্প ও কবিতাও এই ব্লগের একটি বিশেষ সংযোজন। The Bengali Language Informative Blog on History & Culture, Literature, Economy, Contemporary Social Issues.