সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এইচ. জি. ওয়েলসের সাহিত্যভুবন: বিষয়বস্তু, শৈলী ও তাৎপর্য / The Literary World of H. G. Wells: Themes, Style, and Significance


এইচ. জি. ওয়েলসের সাহিত্যভুবন: বিষয়বস্তু, শৈলী ও তাৎপর্য / The Literary World of H. G. Wells: Themes, Style, and Significance



যখন বন্ধুরা প্রেমিক-প্রেমিকা হয়ে ওঠে: অস্পষ্ট সীমানায় পথচলা প্রসঙ্গে এইচ. জি. ওয়েলস /  Friends Become Lovers: H.G. Wells on The Blurring Boundaries


সম্পর্ক - আমাদের জীবনের এক অন্যতম  সৃজনশীল অধ্যায় এতে কোনো সন্দেহ নেই বোধহয়। আর অন্য যেকোনো সৃজনশীল প্রচেষ্টার মতোই, এটিও একটি প্রক্রিয়ামাত্র, যার জন্য প্রয়োজন সুশৃঙ্খল উদ্দেশ্য এবং আত্মসমর্পণ—উভয়ই। যদি  সাহস ও ধারাবাহিকতার সাথে সেই প্রক্রিয়ায় অংশ নিই, তবে তা  এমন অবাক করে দেবে, আত্মতুষ্টি ভেঙে চুরমার করে দেবে, এবং এমন সব দৃশ্যকল্প এর সূচনা করবে, যেখানে আমাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা মতো চললে, সেখানে পৌঁছানোর কথা কখনো ভাবতেই পারব না।


সবচেয়ে ফলপ্রসূ সম্পর্কগুলো আসে সৃজনশীল সাফল্যের মতোই—কোনো যুক্তিসঙ্গত উপসংহার হিসেবে নয়, বরং এক দিব্যজ্ঞান হিসেবে; যা কী সম্ভব এবং আমরা কীসের যোগ্য, সে সম্পর্কে আমাদের পূর্বধারণার গতিকে ভেঙে দেয়; আমাদের প্রত্যাশার ফাটল রেখা থেকে পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রেক্ষাপটও বদলে দেয়।


ঠিক যেমন সবচেয়ে চিত্তাকর্ষক সৃজনশীল কাজগুলো বিভিন্ন শাখা, উপকরণ ও ধারার মধ্যকার সীমারেখা ঝাপসা করে দেয়, তেমনি সবচেয়ে উপলব্ধির সম্পর্কগুলোও সংযোগের প্রচলিত ধারণাগুলোর সীমারেখা ঝাপসা করে দেয়, যার সাথে জড়িত যায় দিশেহারা ভাব ও অভিভূত হওয়া এক অনুভূতি—এর চেয়ে বেশি দিশেহারা ভাব আর কোথাও হয় না, যখন একজন বন্ধু প্রেমিক বা প্রেমিকা হয়ে ওঠে।


সোফি ব্ল্যাকলের (Sophie Blackall) শিল্প কর্ম , "Things to Look Forward"- ‘থিংস টু লুক ফরওয়ার্ড টু’ থেকে এইচ. জি. ওয়েলস - H.G. Wells (২১ সেপ্টেম্বর, ১৮৬৬–১৩ আগস্ট, ১৯৪৬)   তাঁর ১৯১১ সালের উপন্যাস " The New Machiavelli " - ‘দ্য নিউ ম্যাকিয়াভেলি’ -এর সূত্র খুঁজে পেয়েছেন। এটা আশীর্বাদস্বরূপ নাকি এক চরম মানসিক অস্থিরতার মূল্য ও এর থেকে উত্তরণের পুরস্কার অন্বেষণ !— আমার তো মনে হয় এটি মূলত একটি আত্মজীবনীমূলক গল্প, যার জন্য ওয়েলসকে চড়া মূল্য দিতে হয়েছিল, কিন্তু তিনি নিশ্চয়ই অনুভব করেছিলেন যে এক অত্যন্ত জটিল অথচ নীরব সাধারণ মানবিক অভিজ্ঞতার নিরিখে বিভ্রান্তির মধ্যে দিয়ে দিশা - অন্বেষণ ! সকল লেখকই তাঁদের নিজেদের অভিজ্ঞতা নিয়ে লেখেন, তা যতই বিমূর্ততার স্তরের মধ্য দিয়ে প্রতিসরিত হোক না কেন। মহান লেখকরা ব্যক্তিগতকে সার্বজনীনের দরজার হাতল বানিয়ে দেন, যাতে অন্যরা তাদের নিজেদের অভিজ্ঞতার গোপন কক্ষে প্রবেশ করতে পারে—আমাদের জীবনের সেইসব অঞ্চলে, যেখানে যেতে আমরা খুব ভয় পাই, বিভ্রান্ত হই বা নিজেদের থেকে বিচ্ছিন্ন বোধ করি; সেইসব জায়গায়, যেখানে শেষ পর্যন্ত আমরা আবিষ্কার করি আমরা কে এবং আমরা কী চাই।


তার সুপরিকল্পিত জীবনের পথে, নায়কের সাথে ইসাবেল নামের এক তরুণী অক্সফোর্ড স্নাতকের দেখা হয়। দুজনেই তৎক্ষণাৎ এক বিরল বৌদ্ধিক সংযোগে আকৃষ্ট হয়। কিন্তু যখন তারা গভীর, উচ্চাঙ্গের আলাপচারিতায় একে অপরের মনকে নীরব ভালবাসায় আকুল করে তোলে, তাদের চেতনার গভীরে শরীর নীরবে অংশগ্রহণের জন্য আকুল হয়ে ওঠে: 


"At that time I think we neither of us suspected the possibility of passion that lay like a coiled snake in the path before us. It seemed to us that we had the quaintest, most delightful friendship in the world… Such friendships are not uncommon nowadays — among easy-going, liberal-minded people. For the most part, there’s no sort of harm, as people say, in them. The two persons concerned are never supposed to think of the passionate love that hovers so close to the friendship, or if they do, then they banish the thought. I think we kept the thought as permanently in exile as any one could do. If it did in odd moments come into our heads we pretended elaborately it wasn’t there."


"আমার মনে হয়, সেই সময়ে আমরা কেউই সন্দেহ করিনি যে আমাদের সামনের পথে কুণ্ডলী পাকানো সাপের মতো আবেগ লুকিয়ে থাকার কোনো সম্ভাবনা আছে। আমাদের মনে হতো, পৃথিবীতে আমাদের বন্ধুত্বটাই সবচেয়ে অদ্ভুত আর আনন্দদায়ক… আজকাল এই ধরনের বন্ধুত্ব বিরল নয় — সহজ-সরল, উদারমনা মানুষদের মধ্যে। লোকে যেমন বলে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে কোনো ক্ষতি নেই। এই দুইজনের কখনোই সেই তীব্র ভালোবাসার কথা ভাবা উচিত নয়, যা বন্ধুত্বের এত কাছে ঘোরাফেরা করে; আর যদি তারা ভাবেও, তবে সেই চিন্তাটাকে নির্বাসিত করে দেয়। আমার মনে হয়, আমরা সেই চিন্তাটাকে যতটা সম্ভব স্থায়ীভাবে নির্বাসনে রেখেছিলাম। যদি কোনো অদ্ভুত মুহূর্তে তা আমাদের মাথায় আসতও, আমরা খুব যত্ন করে এমন ভান করতাম যেন ওটা নেই।"


একদিন, সবকিছু পাল্টে দেওয়া সেইসব ছোট ছোট অপ্রত্যাশিত মুহূর্তগুলোর একটিতে, তাদের এক উত্তেজনাময় আলাপের মাঝেই কিছু একটা বদলে যায়:


"I turned to Isabel’s voice, and saw her face uplifted, and her dear cheeks and nose and forehead all splashed and barred with sunlight and the shadows of the twigs of the trees behind me. And something — an infinite tenderness, stabbed me. It was a keen physical feeling, like nothing I had ever felt before. It had a quality of tears in it. For the first time in my narrow and concentrated life another human being had really thrust into my being and gripped my very heart… Our eyes met perplexed for an extraordinary moment… From that time forth I knew I loved Isabel beyond measure. Yet it is curious that it never occurred to me for a year or so that this was likely to be a matter of passion between us."


"আমি ইসাবেলের কণ্ঠস্বর শুনে ফিরে তাকালাম, এবং দেখলাম তার মুখটা উপরের দিকে তোলা, আর তার আদরের গাল, নাক আর কপাল—সবই সূর্যের আলো আর আমার পেছনের গাছের ডালপালার ছায়ায় ঝলমল করছে। আর কিছু একটা—এক অসীম কোমলতা, আমাকে বিদ্ধ করল। এটা ছিল এক তীব্র শারীরিক অনুভূতি, যা আমি আগে কখনও অনুভব করিনি। এর মধ্যে ছিল এক ধরনের অশ্রু। আমার এই সংকীর্ণ ও সীমাবদ্ধ জীবনে এই প্রথমবার আরেকজন মানুষ সত্যিই আমার সত্তায় প্রবেশ করেছিল এবং আমার একেবারে হৃদয়কে আঁকড়ে ধরেছিল… এক অসাধারণ মুহূর্তে হতবুদ্ধি হয়ে আমাদের চোখাচোখি হলো… সেই মুহূর্ত থেকেই আমি জানতাম যে আমি ইসাবেলকে অপরিমেয়ভাবে ভালোবাসি। তবুও এটা অদ্ভুত যে বছরখানেক ধরে আমার একবারও মনে হয়নি যে এটা আমাদের মধ্যকার এক আবেগের বিষয় হয়ে উঠতে পারে।"


হঠাৎ, দুই বন্ধুর মধ্যকার “long and frank an intimacy” - “দীর্ঘ ও অকপট অন্তরঙ্গতা” ;  “an extraordinary accession of friendship and tenderness” - “বন্ধুত্ব ও কোমলতার এক অসাধারণ সংযোজনে” পরিণত হয়, যা আবেগকে ঠিক ততটাই স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত করে, যতটা স্বাভাবিকভাবে তা কবিতা ও দর্শনকে অন্তর্ভুক্ত করেছিল:


"The change came so entirely without warning or intention that I find it impossible now to tell the order of its phases. What disturbed pebble started the avalanche I cannot trace. Perhaps it was simply that the barriers between us and this masked aspect of life had been wearing down unperceived… It was as if we had taken off something that had hindered our view of each other, like people who unvizored to talk more easily at a masked ball."


"পরিবর্তনটা এতটাই আকস্মিকভাবে এবং কোনো উদ্দেশ্য ছাড়াই এসেছিল যে, এখন এর পর্যায়গুলোর ক্রম বলা আমার পক্ষে অসম্ভব। কোন নুড়ি পাথর এই ধসের সূচনা করেছিল, তা আমি খুঁজে বের করতে পারি না। হয়তো ব্যাপারটা কেবল এটাই ছিল যে, আমাদের আর জীবনের এই মুখোশধারী রূপের মধ্যকার প্রতিবন্ধকতাগুলো অলক্ষ্যে ক্ষয় হয়ে আসছিল… যেন আমরা একে অপরকে দেখার পথে বাধা হয়ে দাঁড়ানো কোনো কিছু খুলে ফেলেছিলাম, ঠিক যেমন মুখোশ পরা কোনো নাচের অনুষ্ঠানে সহজে কথা বলার জন্য মানুষ তাদের চোখের পর্দা সরিয়ে ফেলে।"


এই অনবদ্য পারস্পরিক স্বীকৃতির কারণেই টম স্টপার্ড (Tom Stoppard) ভালোবাসাকে “the mask slipped from the face,” - “মুখ থেকে মুখোশ খসে পড়া” বলে সংজ্ঞায়িত করেছিলেন, কিন্তু আমরা যে মুখোশ পরে পৃথিবীতে বিচরণ করি তারও একটি কারণ আছে — আত্মার নগ্ন মুখের চেয়ে অরক্ষিত আর কিছুই নেই। এমারসন( Emerson) এটা জানতেন:“There is no terror like that of being known,”  “পরিচিত হয়ে যাওয়ার ভয়ের চেয়ে বড় আর কোনো আতঙ্ক নেই,” তিনি লিখেছিলেন যখন তিনি তাঁর বন্ধু মার্গারেট ফুলারের (Margaret Fuller ) প্রেমে পড়ছিলেন এবং সেই প্রেমকে প্রতিহত করার চেষ্টা করছিলেন।


আর তাই, ওয়েলসের (Wells) চরিত্র দুটি যখন নিজেদের মধ্যকার শক্তি অনুভব করে, তখন তারা সেটিকে প্রতিহত করে; নিজেদের প্রখর মস্তিষ্কের সম্মিলিত শক্তি ব্যবহার করে তারা সেই শক্তিকে শরীরে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখে: 


"The quick leap of her mind evoked a flash of joy in mine like the response of an induction wire; her way of thinking was like watching sunlight reflected from little waves upon the side of a boat, it was so bright, so mobile, so variously and easily true to its law. In the back of our minds we both had a very definite belief that making love is full of joyous, splendid, tender, and exciting possibilities, and we had to discuss why we shouldn’t be to the last degree lovers." 


"তার মনের ক্ষিপ্র গতি আমার মনে আবেশ তারের প্রতিক্রিয়ার মতো এক ঝলক আনন্দ জাগিয়ে তুলল; তার চিন্তাভাবনা ছিল নৌকার গায়ে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলোর প্রতিফলন দেখার মতো, যা ছিল খুব উজ্জ্বল, খুব গতিশীল, এবং তার নিজস্ব নিয়মে বিচিত্র ও সহজভাবে অবিচল। আমাদের দুজনেরই মনের গভীরে এই দৃঢ় বিশ্বাস ছিল যে প্রেম করা আনন্দময়, চমৎকার, কোমল এবং উত্তেজনাপূর্ণ সম্ভাবনায় পরিপূর্ণ, এবং আমাদের আলোচনা করতেই হতো যে কেন আমরা একে অপরের নিখাদ প্রেমিক-প্রেমিকা হব না।"


যেভাবে আমরা অনিশ্চয়তার চেয়ে নেতিবাচক নিশ্চয়তার মধ্যে বেশি নিরাপদ বোধ করি, এবং নিজেদের ইচ্ছায় তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বা আদতে আমরা তা চাইই না বলেই বোধহয় নিজেদের বোঝাতে থাকি, বোঝানোর মাধ্যমেই হয়ত কাঙ্ক্ষিত বস্তুটি হারানোর ঝুঁকিপূর্ণ সম্ভাবনাকে প্রতিহত করতে থাকে, সেভাবেই তারা তাদের আপত্তির তালিকাটি নিয়ে যুক্তি দেখাতে থাকে অনবরত:


“There is a phase in every love affair, a sort of heroic hysteria, when death and ruin are agreeable additions to the prospect. It gives the business a gravity, a solemnity. Timid people may hesitate and draw back with a vague instinctive terror of the immensity of the oppositions they challenge, but neither Isabel nor I are timid people.”


“প্রতিটি প্রেমকাহিনিতে এমন একটি পর্যায় আসে, এক ধরনের বীরোচিত উন্মাদনা, যখন মৃত্যু আর ধ্বংস যেন ভবিষ্যতের মনোরম সংযোজন হয়ে ওঠে। এটা বিষয়টিকে এক গাম্ভীর্য দান করে। ভীরু মানুষেরা হয়তো দ্বিধা করে এবং যে বিশাল প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে তার এক অস্পষ্ট সহজাত আতঙ্কে পিছিয়ে আসে, কিন্তু ইসাবেল বা আমি কেউই ভীরু নই।”


কার্টেসীয় ভাবাবেগ থেকে,Cartesian Stupor বলতে পারি যাকে, আকস্মিকভাবে জেগে উঠে তারা আবিষ্কার করে যে, যা অসম্ভব বলে মনে হয়েছিল, যা তাদের সংস্কৃতি বা অতীত অভিজ্ঞতা কোনোটিরই প্রতিচ্ছবি ছিল না, তারও আসলে অস্তিত্ব থাকতে পারে: এমন এক ভালোবাসা যা জীবনের বাকি অংশ থেকে কিছু বাদ দেয় না, বরং অসীমভাবে যোগ করে; এমন এক ভালোবাসা যা সম্পর্ক এবং ব্যক্তিগত কাজের মধ্যে নিষ্ঠার আদান-প্রদানের উপর নির্ভরশীল নয়; এক সম্পূর্ণ সমন্বিত ভালোবাসা, যেখানে মনের ও দেহের আবেগগুলো একে অপরের সাথে জড়িয়ে, পরিপক্ক হয়ে, আরও মহিমান্বিত হয়:


“It wasn’t as if we could throw everything aside for our love, and have that as we wanted it. Love such as we bore one another isn’t altogether, or even chiefly, a thing in itself — it is for the most part a value set upon things. Our love was interwoven with all our other interests; to go out of the world and live in isolation seemed to us like killing the best parts of each other; we loved the sight of each other engaged finely and characteristically, we knew each other best as activities.”


“এমনটা ছিল না যে আমরা আমাদের ভালোবাসার জন্য সবকিছু একপাশে সরিয়ে রেখে, নিজেদের ইচ্ছামতো তা পেতে পারতাম। আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তা পুরোপুরি বা প্রধানত কোনো স্বয়ংসম্পূর্ণ বস্তু নয় — এটি মূলত বিভিন্ন বস্তুর উপর আরোপিত একটি মূল্যবোধ। আমাদের ভালোবাসা আমাদের অন্যান্য সমস্ত আগ্রহের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল; জগৎ ছেড়ে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করাটা আমাদের কাছে একে অপরের সেরা অংশগুলোকে বিচ্ছিন্ন করার মতো মনে হতো; আমরা একে অপরকে নিপুণ ও স্বকীয় ভঙ্গিতে মগ্ন দেখতে ভালোবাসতাম, আমরা একে অপরকে সবচেয়ে ভালোভাবে চিনতাম কার্যকলাপের মাধ্যমেই।”


প্রেমিক-প্রেমিকা হয়ে ওঠার সাথে সাথে তারা প্রবেশ করে সেই জাদুকরী জগতে, যেখানে সব নতুন প্রেমিক-প্রেমিকারা প্রবেশ করে — তাদের পরিচিত জীবনের মূল ভূখণ্ড থেকে আলোকবর্ষ দূরে অবস্থিত তাদের নিজস্ব এক দ্বীপ।


“For a brief time we had been like two people in a magic cell, magically cut off from the world and full of a light of its own, and then we began to realise that we were not in the least cut off, that the world was all about us and pressing in upon us, limiting us, threatening us, resuming possession of us.”


“কিছুক্ষণের জন্য আমরা যেন এক জাদুর প্রকোষ্ঠে বন্দী দুজন মানুষ ছিলাম—জাদুর মতো জগৎ থেকে বিচ্ছিন্ন এবং নিজস্ব এক আলোয় পরিপূর্ণ। তারপর আমরা বুঝতে শুরু করলাম যে আমরা মোটেই বিচ্ছিন্ন নই, বরং জগৎটাই আমাদের চারপাশে এবং তা আমাদের ওপর চেপে বসছে, আমাদের সীমাবদ্ধ করছে, আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এবং পুনরায় আমাদের ওপর অধিকার প্রতিষ্ঠা করছে।”


প্রতিটি অসাধারণ ভালোবাসার জন্য প্রয়োজন হয় গতানুগতিকতার চাপ থেকে অবিরাম সতর্কতা ও সুরক্ষা; এই বিশ্বাস যে এর বাস্তবতা তথাকথিত বাস্তব জগতের চেয়েও গভীরতর, বৃহত্তর এবং অধিক শক্তিশালী। অবশেষে, প্রধান চরিত্রটি আবিষ্কার করে যে, ইসাবেলের সাথে তার সম্পর্কটি তাদের দুজনের জীবনেই যে এক গভীর পুনর্গঠনের দাবি করে! তা সত্ত্বেও এই পরিশ্রম সার্থক—কারণ এটি সবকিছুর চেয়েও মূল্যবান। ওয়েলস লিখেছেন:


“There is no describing the reality of love. The shapes of things are nothing, the actual happenings are nothing, except that somehow there falls a light upon them and a wonder… No one can tell love — we can only tell the gross facts of love and its consequences.”


“ভালোবাসার বাস্তবতা বর্ণনা করা যায় না। বস্তুসমূহের রূপ কিছুই নয়, প্রকৃত ঘটনাগুলোও কিছুই নয়, শুধু এইটুকু ছাড়া যে কোনোভাবে সেগুলোর ওপর এক আলো এসে পড়ে আর এক বিস্ময় জাগে… ভালোবাসাকে কেউ ভাষায় প্রকাশ করতে পারে না — আমরা কেবল ভালোবাসার স্থূল বাস্তবতা আর তার পরিণতির কথাই বলতে পারি।”


প্রতিটি সম্পর্ক যা জীবনকে নতুন পথে চালিত করে, যা উভয় ব্যক্তির জন্য সুযোগ ও সম্ভাবনার দিগন্তকে নতুন করে সাজিয়ে তোলে, তার ক্ষেত্রে প্রশ্নটা সবসময় একই থাকে: কোনটির মূল্য বেশি—পরিণতির মূল্য, নাকি এমন ভালোবাসা ছাড়া একটি জীবনের মূল্য? আর উত্তরটি সবসময় একই পথে পাওয়া যায়: বেঁচে থাকার মাধ্যমে, বেঁচে থাকার সাহসের মাধ্যমে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাকে বলে স্ট্রিম অফ কনসাসনেস বা মগ্নচৈতন্য / What is Stream of Consciousness?

কাকে বলে স্ট্রিম অফ কনসাসনেস ? সাহিত্য ধারায় এটি এক রীতি, বলতে গেলে লেখনীর এক ধরণ। সাহিত্যের আলোচনায়  কিংবা সমালোচনায় 'স্ট্রিম অফ কনসাসনেস'- ‘Stream of Consciousness’  বা মগ্নচৈতন্য শুধুমাত্র এক শব্দ নয়, এ এক অনন্য, এক স্বতন্ত্র জঁর  ।  মগ্নচৈতন্যের   স্রোত সাহিত্যসৃষ্টির এক অত্যন্ত গুরুত্ত্বপূর্ন ধারা,  যা কিনা  বিংশ শতাব্দীর কিছু বিখ্যাত লেখক   নিযুক্ত এক স্বতন্ত্র লেখন রীতি। নিজেদের লেখনীতে কিছু ঘটনা পরম্পরাকে  বর্ণনা করতে ব্যবহার করেছিলেন তারা ।  কিন্তু '  মগ্নচৈতন্য '  কী?  কেনই বা  এটি একটি 'ধারা' বা ' জঁর' ?  কিছু  পরিচিতি দিলাম বটে শুরুতে কয়েকটি শব্দকে আশ্রয় করে, তবে  বিস্তারিত আলোচনা  এগোবে আস্তে আস্তে।  এই আপাত সাধারণ এবং একইসঙ্গে ব্যাপকভাবে ভুল বোঝাবুঝির আশঙ্কা যুক্ত , সাহিত্যিক টার্মটির ধারণা  পরিষ্কার করতে সহায়তা করতে পারে হয়ত এই  আলোচনা ।   Image Courtesy: Steve Jhonson:pixels.com/free image প্রকৃতপক্ষে...

দ্যা বেল জার - সিলভিয়া প্লাথ - বাংলায় ভাবানুবাদ/The Bell Jar by Sylvia Plath - Translation In Bengali

  বিংশ শতাব্দীর অন্যতম প্রশংসিত আমেরিকান লেখিকা সিলভিয়া প্লাথ ১৯৩২ সালের ২৭শে অক্টোবর ম্যাসাচুসেটসের বস্টনে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা বিশেষত আত্মজীবনীমূলক লেখায়, যেখানে প্রায়শই তাঁর মৃত বাবার সাথে তাঁর সম্পর্ক এর কথা উঠে এসেছে, আট বছর বয়েসে মারা যান সিলভিয়া প্লাথের বাবা। উঠে এসেছে তার সমস্যা এর কথা - বাবার সঙ্গে সমস্যা। এবং তাঁর মানসিক অসুস্থতার কথা। যার সাথে তিনি ১৯৬৩ সালের ১১ই ফেব্রুয়ারি আত্মহত্যা করার আগ পর্যন্ত সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর একমাত্র উপন্যাস, ‘দ্য বেল জার’ (১৯৬৩), যা তাঁর মৃত্যুর কয়েক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছিল, সেটি তাঁর স্নাতককালীন সময়ে ঘটা প্রথম বিষণ্ণতার পর্ব থেকে আরোগ্য লাভের একটি আধা-কাল্পনিক বিবরণ। তাঁর সবচেয়ে সুপরিচিত কাজগুলো হলো তাঁর কাব্যগ্রন্থ ‘দ্য কলোসাস অ্যান্ড আদার পোয়েমস’ (১৯৬০), ‘এরিয়েল’ (১৯৬৫) এবং মরণোত্তর প্রকাশিত ‘দ্য কালেকটেড পোয়েমস’ (১৯৮১), যার জন্য তিনি ১৯৮২ সালে কবিতায় পুলিৎজার পুরস্কার লাভ করেন। মুখ বন্ধ  কাঁচের জারের ভেতরে থাকা একটা মানুষের কাছে, যে এক মৃত শিশুর মতো নির্বাক ও নিশ্চল, এই পুরো পৃথিবীটাই একটা দুঃস্বপ্ন। ‘দ...

সিলভিয়া প্লাথের কবিতার অনুবাদ/ Poetry Of Sylvia Plath - Translation

কবিতার অনুবাদ  Edge By Sylvia Plath The woman is perfected.    Her dead Body wears the smile of accomplishment,    The illusion of a Greek necessity Flows in the scrolls of her toga,    Her bare Feet seem to be saying: We have come so far, it is over. Each dead child coiled, a white serpent,    One at each little Pitcher of milk, now empty.    She has folded Them back into her body as petals    Of a rose close when the garden Stiffens and odors bleed From the sweet, deep throats of the night flower . The moon has nothing to be sad about,    Staring from her hood of bone . She is used to this sort of thing. Her blacks crackle and drag.  প্রান্তে (আক্ষরিক অর্থ) নারীটি যেন বহুদিন ধরে ক্লান্ত ছিল— আজ সে সম্পূর্ণ। মৃতদেহে এক অদ্ভুত প্রশান্তি, যেন সব হিসাব মিটে গেছে সন্ধ্যার ভেতর। তার সাদা পোশাকের ভাঁজে হেলেনীয় নিয়তির মতো এক শুষ্ক আলো ধীরে ধীরে নেমে আসে। পা দুটি স্থির— মাটি ছুঁয়ে আছে, কিন্তু যেন আর কোনো পথ বাক...