গাছেরা (The Trees) আমরা যেন তুষারের ভিতরে দাঁড়িয়ে থাকা গাছের কাণ্ডের মতো। বাইরে থেকে তাদের এমন মসৃণ মনে হয়, এমন ভাবে শুয়ে থাকে তারা, মনে হয় যে, হালকা এক ঠেলাতেই বুঝি গড়িয়ে যাবে। না—তা হয় না বোধহয়; তারা মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে, বিবাহিত দম্পতিদের মতো করে, গভীর বন্ধনে আবদ্ধ। অথচ দেখো, সেই দৃঢ়তাও কেবলই এক বাহ্যিক রূপের প্রকাশ মাত্র। রাস্তার দিকের জানালা (The Street Window) যে একা জীবনযাপন করে, অথচ মাঝে মাঝে কোথাও নিজেকে জড়িয়ে নিতে চায়; যে দিনের সময়, আবহাওয়া, তার ব্যবসার অবস্থা এবং এই জাতীয় অন্যান্য পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করে আঁকড়ে ধরার মতো কোনো একটি অবলম্বনের দেখা পেতে চায়—রাস্তার দিকে মুখ করা একটি জানালা ছাড়া সে বেশিদিন চলতে পারবে না। আর যদি সে কোনো কিছুর আকাঙ্ক্ষায় থাকে এবং একজন ক্লান্ত মানুষ হিসেবে কেবল তার জানালার চৌকাঠে যায়, চোখ বাইরের জগৎ থেকে আকাশের দিকে চায় এবং আবার ফিরে আসে, বাইরে তাকাতে না চেয়ে এবং মাথাটা সামান্য ওপরে তুলে, তখনও নীচের ঘোড়াগুলো তাকে তাদের মালবাহী গাড়ির সারি ও কোলাহলের মধ্যে টেনে নামিয়ে আনবে, এবং অবশেষে মানবীয় সম্প্রীতির মা...
দারুক একটি বাংলা ব্লগ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, অর্থনীতি, সমাজ, সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয়। পাশাপাশি গল্প ও কবিতাও এই ব্লগের একটি বিশেষ সংযোজন। The Bengali Language Informative Blog on History & Culture, Literature, Economy, Contemporary Social Issues.