সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#translation লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আন্তন চেখভের ছোট গল্পের বাংলা ভাবানুবাদ / Bengali Translation Of Short Story Of Anton Chekhov

আন্তন চেখভ  শিল্পকর্ম এক বিষণ্ণ শীতের সকাল। বাইস্ত্রিয়াঙ্কা নদীর মসৃণ ও চকচকে বরফ-ঢাকা জলের উপর, যেখানে তুষারের ছিটেফোঁটা কেবল মাত্র পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে দুজন লোক: ছোটখাটো ও মোটাসোটা সেরিয়োজা এবং গির্জার প্রহরী মাতভেই। খাটো পায়ের, প্রায় ত্রিশ বছর বয়সী, অপরিচ্ছন্ন ও নোংরা চেহারার সেরিয়োজা বরফের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তার পুরোনো ভেড়ার চামড়ার জ্যাকেট থেকে খোসপাঁচড়া-হওয়া কুকুরের লোমের মতোই লোমের গোছা বেরিয়ে আছে। তার হাতে রয়েছে দুটি লম্বা সূচালো লাঠি দিয়ে তৈরি একটি বিভাজক। মাতভেই, নতুন ভেড়ার চামড়ার কোট ও ফেল্টের বুট পরা এক সুদর্শন বৃদ্ধ, তার শান্ত নীল চোখ দিয়ে নদীর উঁচু ঢালু তীরে সুন্দরভাবে গড়ে ওঠা গ্রামটির দিকে তাকিয়ে আছে। তার হাতে রয়েছে একটি ভারী শাবল। "আমরা কি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকব? একদম অলসের মতো ? " সেরিয়োজা নীরবতা ভেঙে মাতভেইয়ের দিকে রাগী মুখ তুলে বলল। "তুই কি এখানে ঘুরে বেড়াতে এসেছিস নাকি কোনো কাজ করতে, অলস বুড়ো ভাঁড়?" "আচ্ছা, তুমি," (উমমমম শব্দ করে চোখ পিটপিট করে) আমাকে দেখাও..." মাতভেই বিড়বিড় কর...

ফ্রানজ কাফকার অনুগল্প - অনুবাদ/ Shorter Story Of Franz Kafka - Bengali Translation

  গাছেরা (The Trees) আমরা যেন তুষারের ভিতরে দাঁড়িয়ে থাকা গাছের কাণ্ডের মতো। বাইরে থেকে তাদের এমন মসৃণ মনে হয়, এমন ভাবে শুয়ে থাকে তারা, মনে হয় যে, হালকা এক ঠেলাতেই বুঝি গড়িয়ে যাবে। না—তা হয় না বোধহয়; তারা মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে, বিবাহিত দম্পতিদের মতো করে, গভীর বন্ধনে আবদ্ধ। অথচ দেখো, সেই দৃঢ়তাও কেবলই এক বাহ্যিক রূপের প্রকাশ মাত্র। রাস্তার দিকের জানালা (The Street Window)  যে একা জীবনযাপন করে, অথচ মাঝে মাঝে কোথাও নিজেকে জড়িয়ে নিতে চায়; যে দিনের সময়, আবহাওয়া, তার ব্যবসার অবস্থা এবং এই জাতীয় অন্যান্য পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করে আঁকড়ে ধরার মতো কোনো একটি অবলম্বনের দেখা পেতে চায়—রাস্তার দিকে মুখ করা একটি জানালা ছাড়া সে বেশিদিন চলতে পারবে না। আর যদি সে কোনো কিছুর আকাঙ্ক্ষায় থাকে এবং একজন ক্লান্ত মানুষ হিসেবে কেবল তার জানালার চৌকাঠে যায়, চোখ বাইরের জগৎ থেকে আকাশের দিকে চায় এবং আবার ফিরে আসে, বাইরে তাকাতে না চেয়ে এবং মাথাটা সামান্য ওপরে তুলে, তখনও নীচের ঘোড়াগুলো তাকে তাদের মালবাহী গাড়ির সারি ও কোলাহলের মধ্যে টেনে নামিয়ে আনবে, এবং অবশেষে মানবীয় সম্প্রীতির মা...