Skip to main content

সিলভিয়া প্লাথ :এক অন্ধকার নিয়ে বেঁচে থাকার নাম / Sylvia Plath on Living with the Darkness












x

এক গভীরতর অন্ধকার নিয়ে বেঁচে থাকা আর হালকা আলোর সুড়ঙ্গে শিল্পের আবছায়া দেখতে থাকা, যদি মাথার মধ্যে সেই বারবার করে উত্তেজিত করে চলা অংশগুলিকে বন্ধ করতে পারি এবং চলে যেতে পারি সেই সময়কালকে পেরিয়ে, সাহসের সঙ্গে পেরিয়ে যেতে পারি সেই সময়কে, তখন মুখোমুখি হতে হবে এক গভীর দর্শনের।


সিলভিয়া প্লাথ :এক অন্ধকার নিয়ে বেঁচে থাকার নাম / Sylvia Plath on Living with the Darkness
সিলভিয়া প্লাথ : Image Courtesy : Wikimedia Common 



বাইশ বছর বয়সী সিলভিয়া প্লাথ (২৭ অক্টোবর, ১৯৩২ - ফেব্রুয়ারী ১১, ১৯৬৩) তার মাকে  লিখছেন, এক শীতের ওমে মোড়া জানুয়ারি মাস, লিখছেন সিলভিয়া, তারা উভয়েই এক অন্ধকারের মধ্যে বিরাজ করছেন, আত্মার শুদ্ধতার এক অপরিসীম অন্ধকার। অন্ধকার আরও তীক্ষ্ণতর হচ্ছে। প্রবেশ করছেন তারা সেই অন্ধকারে। তার মধ্যে দিয়ে বয়ে চলেছেন তারা দুজনেই। যেন পৃথিবীর জন্ম হয়নি তখনও, যেন তার আগের এক সূক্ষ্ম আলোর সন্ধান করছেন তারা। যেন সূক্ষ্ম আলোর রেখার থেকে যাবার কথা ছিল।



বিজ্ঞান কেবলমাত্র সেই মাধ্যম,  যার টুল বা সরঞ্জামগুলির একে অপরের সাথে একত্রিত হতে  শুরু করেছিল আমাদের ইতিহাসের প্রেক্ষাপট তৈরী করবার জন্য।  যার সাহায্যে আমরা কী, আমরা কে, বা আমরা কিভাবে এসেছি পৃথিবীতে, কি ই বা আমরা আর কেনই বা আমরা তার মৌলিক রহস্যটি ছড়িয়ে দেওয়া শুরু করছিল: ডিসেকশন বা ব্যবচ্ছেদ হচ্ছিল আমাদের মৌলিক উপাদানগুলোর, মনোবিজ্ঞানই বা কোথায় তখন ? মনের বিজ্ঞানের কতটুকু খবর আমরা রাখি আমরা ?  আমরা আমাদের ব্যক্তি হিসাবে কী অভিজ্ঞতা লাভ করি, কীভাবেই বা তৈরী হচ্ছে আমাদের ব্যাক্তিত্ব - আমরা একে স্ব বা আত্মা বা সেলফ বলব নাকি স্পিরিট বলবো সেটা নিয়ে বিতর্কে মগ্ন ছিলাম - নাকি এটি একটি  আমাদের শারীরিক গঠনতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া যা আমাদের জৈবিক রাসায়নিক প্রক্রিয়াগুলির আধার, যে আমাদের পদার্থ হিসাবে, আমাদের দেহ হিসাবে যে অভিজ্ঞতা হয়েছে তাকে বিশেষ অবকাঠামো মধ্যবর্তীতে তার ব্যাপ্তি ঘটাতে থাকে।  



স্নায়ুবিজ্ঞান তখন নেহাৎই তার যাত্রা শুরু করেছে - এবং হেলিক্সের বংশগতির সূত্র সবেমাত্র আবিষ্কার হয়েছে, প্রকৃতি বনাম পরিবেশের প্রভাব আমাদের মধ্যে কীভাবে প্রতিফলিত হচ্ছে সেই বিষয়ে নতুন স্পষ্টতর এক  প্রতিশ্রুতির উত্থাপন করা হচ্ছে। বিজ্ঞানে নতুন সম্ভাবনা, নতুন ইঙ্গিত বহন করছে । প্রাচীন এক ধাঁধা আরো এক নতুনতর গোলকধাঁধায় ঢুকিয়ে দিচ্ছে যেন। আমাদের মনোবিজ্ঞানের কতটা জৈবিক উত্তরাধিকার তার সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি উন্মোচিত হচ্ছে, বারবার ভেসে আসছে biological inheritance এর প্রসঙ্গ, এবং  একটি কম্পোজিশনের মতো জীবনধারা কিংবা জীবন রচনাটি ক্রমাগত কতটা সম্ভাবনার দিকে যাচ্ছে এবং তা পছন্দের সংমিশ্রণ দ্বারা সংশোধিত হওয়াটাও একমাত্র প্রধান এবং মুখ্য বিষয় হতে চলেছে কিনা, তার মোটমাট বিষয় গুলিকে  আমরা অভিজ্ঞতাকে বলে ডাকতে শুরু করেছি কিনা তাও আলোচ্য হয়ে উঠছে ধীরে ধীরে।


এই সব কিছুকে মাথায় রেখেই সিলভিয়া প্লাথের জীবনের এই টুকরোটা নিয়ে লিখব । বেশ কয়েক বছর আগে, কিশোরী প্লাথ তার conscious বা চেতনাকে কনট্যুর করা শুরু করেছেন এবং এর মনস্তাত্ত্বিক ঘাত গুলোকে বা বলতে গেলে psychological  promontories  ম্যাপিং করা শুরু করেছেন, তার আলোকিত পৃষ্ঠগুলি আর তার অন্ধকার প্রান্তকে চিহ্নিত করা শুরু করেছিল - এক অন্ধকার আধারের ধারাপত্রে লেখা আলোর গুল্মলতাআনন্দ সম্পর্কে এক অমোঘ জিজ্ঞাসা উদ্রেক করে, free will বা স্বাধীন ইচ্ছা সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনার উদ্রেক করে, আমরা কে এবং আমরা কী? কোথায় আমাদের শুরু আর কোথায়ই বা শেষ?  একটি ছোটখাটো  দুর্ঘটনার জবাবে করুণ বিষন্ন  কবিতার সৃষ্টি, তার এই ঘনীভূত মনকে আরো সন্নিবিষ্ট করেছে, সৃষ্টি করেছে ছড়ানো ছেটানো ছদ্মবেশী মুহুর্তগুলি। “The Disquieting Muses” এক অতলান্ত অন্ধকারে পরিণত হওয়ার, ছায়া নেওয়ার আরও গভীর বিষাদ যা দু'বছর আগে তিনি মাকে চিঠিতে লিখে গেছিলেন,  সংগৃহীত চিঠিপত্রে রক্ষিত আছে যা :১৯৫০-১৯৬৩ (পাবলিক লাইব্রেরি) একটি চিঠিতে তার মাকে লিখেছেন: 


" I don’t know whether it is an hereditary characteristic, but our little family is altogether too prone to lie awake at nights hating ourselves for stupidities — technical or verbal or whatever — and to let careless, cruel remarks fester until they blossom in something like ulcer attacks — I know that during these last days I’ve been fighting an enormous battle with myself."


তবে তারপরে, চিন্তন এবং চেতনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে জীবনের বাকি বছরগুলি কাটিয়ে উঠতে পেরেছিলেন সিলভিয়া - যে বছরগুলি সবচেয়ে বেশি নিরন্তর অত্যাশ্চর্য, গভীরতর এবং সর্বকালের সেরা লেখাতে ভরে উঠেছিল - তিনি নিজের কাব্যগ্রন্থ সম্পর্কে যোগ করেছেন:


''But beyond a point, fighting only wears one out and one has to shut off that nagging part of the mind and go on without it with bravo and philosophy… Your present life is the important thing.''


 একটি বিপজ্জনক অবজ্ঞান রয়েছে - একটি জৈবিক মিথ্যাচার, সহানুভূতির নরম ক্ষত, আড়ালে রাখা দুর্বলতা, একটি নৈতিক ব্যর্থতা - এই দৃষ্টিভঙ্গিই কি ছিল সিলভিয়ার? মানসিক অসুস্থতা নিয়ে বেঁচে থাকার পরে আত্মহত্যা করা, জীবন কি বলবে একে? কোনওরকম ব্যর্থতার দায়ী হতে চায় কি ? নাকি ব্যর্থতার খাদ ঘেঁষে চলে যেতে চায় নিজের ভিতরে ? সেই ক্ষতির ট্র্যাজেডিকে গভীরভাবে অনুভব করা, আর তাদের নিজস্ব স্ট্রাগলের সময় তাদের জন্য যে সহায়তা উপযুক্তরূপে পাওয়া যায় না, তা অনুভব করা এক বিষয়।  এক চেতনার জগতে যদি আলো ফেলি তাহলে কি সত্যিই অন্য কোনও মানুষের অভ্যন্তরীণ স্থানে আসলে কি চলতে থাকে তার তল পাওয়া সম্ভব ? তার জায়গার নিজেকে  দেখতে হয়,  তা যে আসলে কেমন তা জানা যায় না বোধ হয়, এক  জন্মের  পক্ষে তা অসম্ভব - আমরা এই দেহ-মনে বেঁচে থাকার মতো একে অপরকে জড়িয়ে মরিয়ে থাকি, দেখানোর চেষ্টা ছেঁচে সুখ বার করব।  শিল্প ও কবিতা, গান তৈরী হতে থাকে তাদের নিজেদের মতো করেই।   


,

হতাশার নিরাময়ের জন্য মে সার্টনের (May Sarton) সাথে পরিপূরক এবং লরেন হ্যানসবেরি ( Lorraine Hansberry) - প্লাথের প্রজন্মের আরেক স্বপ্নদর্শী শিল্পী, যিনি আরও বেশি অন্ধকারের গভীরতায় তল খুঁজতে চেয়েছিলেন এবং তৈরি করতে চেয়েছিলেন - ডিপ্রেশনের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষেধক বা antidote।


প্লাথের অত্যাশ্চর্য “Morning Song” এবং  তাঁর স্বল্প-পরিচিত চিত্রগুলির মাধ্যমে কবির অভ্যন্তরীণ জগতের বিরল এক ঝলক খুঁজে নিতে শুরু করেছি।

Comments

Popular posts from this blog

কাকে বলে স্ট্রিম অফ কনসাসনেস বা মগ্নচৈতন্য / What is Stream of Consciousness?

কাকে বলে স্ট্রিম অফ কনসাসনেস ? সাহিত্য ধারায় এটি এক রীতি, বলতে গেলে লেখনীর এক ধরণ। সাহিত্যের আলোচনায়  কিংবা সমালোচনায় 'স্ট্রিম অফ কনসাসনেস'- ‘Stream of Consciousness’  বা মগ্নচৈতন্য শুধুমাত্র এক শব্দ নয়, এ এক অনন্য, এক স্বতন্ত্র জঁর  ।  মগ্নচৈতন্যের   স্রোত সাহিত্যসৃষ্টির এক অত্যন্ত গুরুত্ত্বপূর্ন ধারা,  যা কিনা  বিংশ শতাব্দীর কিছু বিখ্যাত লেখক   নিযুক্ত এক স্বতন্ত্র লেখন রীতি। নিজেদের লেখনীতে কিছু ঘটনা পরম্পরাকে  বর্ণনা করতে ব্যবহার করেছিলেন তারা ।  কিন্তু '  মগ্নচৈতন্য '  কী?  কেনই বা  এটি একটি 'ধারা' বা ' জঁর' ?  কিছু  পরিচিতি দিলাম বটে শুরুতে কয়েকটি শব্দকে আশ্রয় করে, তবে  বিস্তারিত আলোচনা  এগোবে আস্তে আস্তে।  এই আপাত সাধারণ এবং একইসঙ্গে ব্যাপকভাবে ভুল বোঝাবুঝির আশঙ্কা যুক্ত , সাহিত্যিক টার্মটির ধারণা  পরিষ্কার করতে সহায়তা করতে পারে হয়ত এই  আলোচনা ।   Image Courtesy: Steve Jhonson:pixels.com/free image প্রকৃতপক্ষে...

কাহলিল জিব্রান: স্বগতকথন, সত্তা, সাহিত্য/ Kahlil Gibran On Soliloquy, Be Oneself, Literature

অ্যাবসারডিটি অফ্ সেলফ রাইটাসনেস আর কাহলিল জিব্রান / Kahlil Gibran: Absurdity of Self-Righteousness স্ব-ন্যায়ত্বের একপ্রকার অযৌক্তিকতা থাকে,  শিল্পী অ্যান ট্রুইট (Anne Truitt) আমাদের দীর্ঘস্থায়ী self-righteousness নিরাময় নিয়ে চিন্তা করার কয়েক দশক আগে, আরেকটি অসাধারণ সৃজনশীল মন এই হিউম্যান প্যাথলজির সাথে ধাক্কা খেয়েছিল ! লেবানিজ-আমেরিকান শিল্পী, কবি, এবং দার্শনিক কাহলিল জিব্রানের ১৯১৮ সালে প্রকাশিত সংকলন দ্য ম্যাডম্যান: হিজ প্যারাবলস অ্যান্ড পোয়েমস (The Madman: His Parables and Poems)-এর অনেক রত্নগুলির মধ্যে একটি- ইংরেজিতে জিব্রানের প্রথম কাজ, একটি ক্লাসিক যা উইলিয়াম ব্লেক (William Blake ) Mary Oliver —এবং মেরি অলিভারের (Mary Oliver ) কথা কোথাও মনে পড়িয়ে দেয়— একটি ছোট কবিতা যা আমাদের বিচ্ছিন্নতার বিভ্রম তৈরী করে, subtlety একটা illusion এর জন্ম দেয়, জন্ম দিতে থাকে insightful separateness এবং self-righteousness এর , দুর্দান্ত সূক্ষ্মতা এবং দুরন্ত অন্তর্দৃষ্টি যোগ হয় এর সঙ্গে, সাথে কথা বলে, আমাদের বিষণ্ণ প্রবণতা অন্য অনেক পরিশীলিত আকাঙ্ক্ষাকে বাধা দেয়, nuisances কে...

কবিতার কারিকুরি : কবিতা সিরিজ / Bengali Poetry

অশ্লেষা  কয়েকশো শব্দের মধ্যে কয়েকজন কয়েকডজন কথা থাকে। কি থাকে কথার মধ্যে, থাকে যে প্রেমের কথা,জীবনের কথা,শব্দের কথা,শব্দগুলো জুড়ে জুড়ে কথার জন্ম।  একটা অক্ষরের শেষের শব্দের ছিঁটেফোঁটার সঙ্গে এল মুক্ত হয়, ছিঁটেফোঁটা যার ছিঁটে আর ফোঁটা থাকে না, আলোর ক্ষেতে চলে যায়।   আলো ফুলে ফুলে ওঠে, জল দুলে দুলে ওঠে, কান্নার রোল ভুলে ভুলে ওঠে, ঠোঁটের আদরের কোলের সময় আশ্লেষে যেন ছুঁয়ে ছুঁয়ে তখনকার ভালোলাগার মুহূর্তগুলোকে। অশ্লেষা নক্ষত্রের জন্ম হয়, যৌনতার গভীর থেকে ভালোবাসার জন্ম হয়,  নক্ষত্রের গভীর থেকে আদরের ছড়িয়ে পড়া নীতিকথার জন্ম হয়,  একটা অক্ষর আর শব্দের মিশেলে যৌন- পবিত্রতার জন্ম হয়, শব্দ আর কথার মিশেলে অশ্লেষা নক্ষেত্রের জন্ম হয়। রানীবালা গোছানো জোনাকিতে আলো - আঁধারের ফাঁকে ফাঁকে হালকা হাতের স্পর্শের মতো রানীবালার হৃদয়ে ছুঁয়ে যায় টুকরো দাঁতের দংশন। প্রথম নষ্ট গর্ভের মতো করে, প্রথম হারানো সন্তানের আদর।  রানীবালা, দেবদারু গাছের খাঁজের মধ্যে তোমার যে সত্ত্বা আছে, তাকে টুকরো টুকরো করে আস্ত একটা মাজানে ভাসিয়ে দাও।  ...